সিলেটটুডে ডেস্ক | ০৬ এপ্রিল, ২০১৯
সিলেট-তামাবিল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের (পুরুষ)মৃতদেহ উদ্ধার করেছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) স্থানীয় কাউন্সিলরদের কাছ থেকে খবর পেয়ে শাহপরাণ(রহ:) থানাধীন শিবগঞ্জ মেসার্স রহিম এন্ড রহিম ফিলিং ষ্টেশনের সন্নিকটে সিলেট-তামাবিল মহাসড়কের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ছবির অজ্ঞাত বৃদ্ধ বেশ কিছুদিন যাবত শিবগঞ্জ ও আশ-পাশ এলাকায় অপ্রকৃতিস্থ অবস্থায় ঘুরাফেরা করতেছিলেন। শনিবার উপরে উল্লেখিত স্থানে মৃতদেহ স্থানীয় লোকজন দেখতে পান। পরে স্থানীয় কাউন্সিলর আ: রকিব তুহিন এবং নারী কাউন্সিলর নাজনীন আক্তার কনা পুলিশে সংবাদ প্রদান করেন। স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার সকালের যে কোন সময় তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেছেন।
তাহার মরদেহ শাহপরাণ(রহ:) থানা পুলিশের তত্বাবধানে ২ দিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মরচ্যুয়ারীতে রাখা হবে। ছবির উক্ত অজ্ঞাত ব্যক্তির কোন স্বজন যদি থাকেন তাহলে ২ দিনের মধ্যে শাহপরাণ(রহ:) থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ- অফিসার ইনচার্জ আখতার হোসেন, শাহপরাণ(রহ:) থানা, এসএমপি, সিলেট মোবাইল নং- ০১৭১৩-৩৭৪৩১০ এবং এসআই/পরিমল দাস মোবাইল নং- ০১৭১৯-৯৪৯৯১৪।