Sylhet Today 24 PRINT

কুমার গণেশ পাল স্মরণে শোক সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ এপ্রিল, ২০১৯

মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা সদস্য কুমার গণেশ পাল-এর স্মরণে শুক্রবার বিকাল ৫টায় আম্বরখানাস্থ নবীবা কমপ্লেক্সে মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি, সিলেট জেলার উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়।  

সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাজিকুল ইসলাম রানা-র সঞ্চালনায় সভায় সভাপতিত্ত্ব করেন শাহ ছদরুল ইসলাম। সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি জয়দ্বীপ রায়, উপদেষ্টা সৈয়দ দারা মিয়া, সুনু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কুদ্দুস আহমদ, অর্থ সম্পাদক মহেশ ঘোষ, রাজু দাস, প্রচার সম্পাদক বদরুল আলম, কার্তিক পাল, মাইক এন্ড সাউন্ড সিস্টেম শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি ফিরোজ আহমদ, দিলওয়ার আহমদ, অলক কর, দুর্জয় পাল, হৃদয় পাল প্রমুখ।
 
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক সুশান্ত কুমার শাহ বণিক বাপ্পী, দপ্তর সম্পাদক মো. মানিক, দীপক দেব দীপু, বাপ্পী ত্রিবেদী, জনি পাল রাজন, গৌতম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কুমার গণেশ পাল ছিলেন একজন নিবেদিত প্রাণ সাংগঠনিক ব্যাক্তি। তাঁর সার্বিক তত্ত্বাবধানে এবং আন্তরিক প্রচেষ্টায় এই সংগঠন গড়ে উঠে, সংগঠনের কার্যক্রম যতোদিন থাকবে উনার অবদান ততোদিন সবাই স্মরণ করবে। এছাড়াও তিনি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে সিলেট শহরে অত্যন্ত সুপরিচিত ছিলেন। সিলেটে বিভিন্ন দিবসগুলোতে সাংস্কৃতিক কর্মকান্ডে কুমার গণেশ পালের ছিল অবাধ বিচরণ। আজ তিনি নেই, তার এই শূন্যস্থান পূরণ করা সত্যিই দূরহ। তার পরিবার যেন এই শোক বহন করার ধৈর্য ও শক্তি পায় সকলে এই কামনাই করেন। সভার শুরুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.