Sylhet Today 24 PRINT

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মেনটর্সের বিশেষ ছাড়

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ এপ্রিল, ২০১৯

আইইএলটিএস ও স্পোকেন ইংলিশ শিক্ষার জন্য সিলেটের অন্যতম সেরা প্রতিষ্ঠান মেনটর্স। এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য তারা এবার দিচ্ছে বিশেষ ছাড়।

ইংরেজি ভাষায় দক্ষতা নিরূপণের জন্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক মানের পরীক্ষার নাম আইইএলটিএস। এই কোর্সের ফি মেনটর্সে ১০ হাজার টাকা হলেও বিশেষ ছাড় উপলক্ষে এখন তাদের এই কোর্স মাত্র ৪ হাজার ৫শ টাকায় করা যাবে।

এই কোর্সে ভর্তি হলে স্পোকেন ও রাইটিং ক্লাব সপ্তাহে তিন দিন করে ৬ মাসের জন্য করা যাবে একদম ফ্রিতে।

এছাড়া স্পোকেন ইংলিশের কোর্স ৫ হাজার টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১৮শ টাকা। লাইফ স্কিলসের কোর্স ফি ১৫ হাজার টাকার স্থলে ৮ হাজার টাকা।

এছাড়া ইংরেজি গ্রামার বা ব্যাকরণে দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে ফাউন্ডেশন গ্রামার কোর্স করা যাবে মাত্র ১৮শ টাকায়। যদিও এর মূল ফি সাধারণত ৫ হাজার টাকা।

আর ইন্টেনসিভ ব্যাচের শিক্ষার্থীরা এই কোর্স করতে পারবেন অর্ধেক টাকায়। ৫ হাজার টাকার এই কোর্স অফার চলাকালীন সময়ে করা যাবে ২৫শ টাকায়।

আইইলটিসের তিন ধরণের ব্যাচ রয়েছে মেনটর্সে। এক মাসের ব্যাচে সপ্তাহে ৬ দিন দেড় ঘণ্টা করে ক্লাস সর্বমোট ৩০টি ক্লাস ও ১২টি টেস্ট।

দুই মাসের ব্যাচে সপ্তাহে দুই দিন ৩ ঘণ্টা করে ৩২টি ক্লাস ও ১২ টি টেস্ট। আর ৩ মাসের ব্যাচে সপ্তাহে ৩ দিন দেড় ঘণ্টা করে সর্বমোট ৩৬টি ক্লাস ও ১৫টি টেস্টের সুযোগ।

এই কোর্সের চারটি মডিউলের উপর ৪টি বই ও সিডি ফ্রিতে সরবরাহ করা হয় মেনটর্স থেকে।

সিলেটে আইএলটিএসে সর্বপ্রথম ৮.৫ পাওয়া শিক্ষার্থী সৈয়দ আহমদ মূসা এই প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী ছিলেন।

সাফল্যের ধারাবাহিকতায় তাদের ছয়জন শিক্ষার্থী ব্যান্ড স্কোর ৮ পেয়েছেন এই পরীক্ষায়। তারা হলেন- বাঁধন তালুকদার, ইমরান আহমেদ, সুমাইয়া রশীদ, আজিজুর রহমান আমিন, অজয় সিনহা, সাখাওয়াত হোসেন তানিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.