Sylhet Today 24 PRINT

জিন্দাবাজারে হুয়াওয়ে’র শো-রুম

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ এপ্রিল, ২০১৯

সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের গ্যালারিয়া শপিং সিটিতে উদ্বোধন হল মোবাইল কোম্পানি হুয়াওয়ের ব্র্যান্ড শো-রুম সাইরাস এন্টারপ্রাইজ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) গ্যালারিয়া শপিং সিটির নিচতলায় এ শো-রুম উদ্বোধনে উপস্থিত ছিলেন হুয়াওয়ে সিলেট চ্যানেল সেলস ম্যানেজার আনোয়ার হুসাইন, হুয়াওয়ে সিলেট টেরিটরি সেলস ম্যানেজার ইউসুফ তানভীর, হুয়াওয়ে ডিস্ট্রিবিউটর নাসিম হোসাইন, শো-রুম সত্ত্বাধিকারী জুনেদুল ইসলামসহ আরও অনেকে।

এসময় শো-রুম উদ্বোধন উপলক্ষে কেক কাটেন অতিথিরা।

হুয়াওয়ে সিলেট চ্যানেল সেলস ম্যানেজার আনোয়ার হুসাইন তার বক্তব্যে বলেন, হুওয়ায়ে বর্তমানে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় মোবাইল ব্যান্ড। বাংলাদেশে অচিরেই আমরা শীর্ষ ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.