সংবাদ বিজ্ঞপ্তি | ১২ এপ্রিল, ২০১৯
আঙিনা সামাজিক সংস্থা (আসাস) নামে সিলেটে নতুন একটি সামাজিক সংগঠন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে নগরীর মির্জাজাঙাল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ সভার মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
সিলেটের প্রায় প্রত্যেকটি কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে নব-গঠিত কমিটিতে সদস্য সংখ্যা মোট ৪০ জন। কমিটির সভাপতির দায়িত্বে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন সোলেমান বাশার।
কমিটি গঠন শেষে আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, "আঙ্গিনা সামাজিক সংস্থা সকলের আঙ্গিনায় নিয়ে যাওয়াই আমাদের মূখ্য উদ্দেশ্য, এখনো আমাদের দেশে অনেক মানুষ রক্ত সল্পতায় ভুগে, আঙ্গিনার সদস্যারা রক্তদানের মাধ্যমে অসুস্থের সেবা করার চেষ্টা করবে। বাৎসরিক শিক্ষাবৃত্তি, দরিদ্রকে সাহায্যদান সহ বিভিন্ন সামাজিক কার্যাবলি আঙ্গিনা নিয়মিত করে যাবে"।
এসময় তিনি ভবিষ্যতে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন ও নিজের সামর্থ্যমতো প্রত্যেকে যেনো সমাজের প্রতি কাজ করে যায় সেই প্রয়াস ব্যক্ত করেন।
এসময় সংগঠণের সহ-সভাপতি রায়হান আহমদ রনি, সহ-সভাপতি হাসান মোঃ জাবের, যুগ্ম সম্পাদক রাজু মিয়া, ওয়াহিদ তারানুন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, সহ সাংগঠনিক সম্পাদক অর্ঘ্য দাশ, সাগর দাশ, অর্থ সম্পাদক ফজলুল হক টিপু, সহ অর্থ সম্পাদক তানিয়া আক্তার মীম সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।