Sylhet Today 24 PRINT

সুরমা খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন ২৬ এপ্রিল

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ এপ্রিল, ২০১৯

শিশু-কিশোর সংগঠন 'সুরমা খেলাঘর আসর' এর দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২৬ এপ্রিল (শুক্রবার)।

এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠান মালার আয়োজন করেছে  সংগঠনটি। অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টা থেকে।

এদিন শিশু থেকে বয়স্কদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রত্যেককে সনদপত্র প্রদান করা হবে। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

এদিকে আসন্ন অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে এক মতবিনিময় সভার আয়োজন করেছে সংগঠনটি।  আজ ১৯ এপ্রিল (শুক্রবার) বিকাল ৫টা ৩০ মিনিটে মির্জাজাঙ্গালস্থ পাবলিক কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি প্রশিক্ষণ ইন্সটিটিউটে এ এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সকলকে আজকের মত বিনিময় সভায় উপস্থিত থাকতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.