Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা থেকে কিশোর নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমা থেকে রাকিব আলী (১৭) এক কিশোর নিখোঁজ হয়েছে। সে উপজেলার তেতলি ইউনিয়নের নিজগাঁওয়ের মো. ইসাদ আলীর ছেলে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং- ১২১৫) রুজু করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে রাকিব আলীকে তাঁর মা চিনি আনতে লালাবাজারে পাঠান। এরপর থেকে রাকিব আলী নিখোঁজ রয়েছে।

ছেলেটির উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখ গোলাকার, পরনে ছিল হুলদ রঙের টি-শার্ট ও নীল রঙের প্যান্ট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। রাকিব আলীর খোঁজ পেলে তার বড় ভাই ইয়াছিন আলীর ০১৭৬২৮০১৪৯২ এই মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.