Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির শিক্ষক আন্তর্জাতিক সেমিনারে কানাডা যাচ্ছেন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০১৯

লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম শরণার্থী ও মাইগ্রেশন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে  যোগদান করতে কানাডা গমন করেছেন। কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির সেন্টার ফর রিফিউজি স্টাডিজ এর আমন্ত্রণে ৫ দিন ব্যাপী আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্নয়ে আয়োজিত সেমিনারে বিভিন্ন দেশের একাডেমিক ও শরনার্থী বিশেষজ্ঞ, গবেষক, আইনবিধ এবং আন্তর্জাতিক আইনজীবিগণ অংশগ্রহণ করবেন।

৬ মে থেকে ১০ মে অনুষ্ঠিতব্য সেমিনারে শরণার্থী মাইগ্রেশন বিষয় ছাড়াও শরণার্থীদের সামাজিক অবস্থান, স্বাস্থ এবং সংখ্যালঘুদের উপর যোন্য নির্যাতন এবং তাদের কল্যাণার্থে আন্তর্জাতিক ভাবে কী করা যেতে পারে এসব বিষয়ে আলোকপাত করা হবে ।

বিশ্বের আইন বিশেষজ্ঞদের নিয়ে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সেমিনারে যোগদানের উদ্যেশে মো. রাশেদুল ইসলামের যাত্রা উপলক্ষে শুভকামনা জ্ঞাপন করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.