Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের ইফতার মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ মে, ২০১৯

বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করা হয়।

রোববার (১২ মে) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ অ্যাডভোকেট অসীম কুমার, সাংসদ ফাতেমা নাজমা বেগম, প্রফেসর ড. কামাল উদ্দিন উপাচার্য, কৃষি বিশ্ববিদ্যালয়, খন্দকার মোকাদ্দেম হোসেন, উপ-উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. আব্দুল মান্নান আকন্দ, প্রাক্তন উপাচার্য, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, অধ্যাপক হামিফ মো. হাসান বাবু, উপ-উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, বদিউজ্জামান সোহাগ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, সাধারণ সম্পাদক জনাব আব্দুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) খন্দকার মাইনুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.