সিলেটটুডে ডেস্ক | ২০ মে, ২০১৯
লিডিং ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের প্রভাষক তাসনিয়া মিজান চৌধুরী ইন্দোনেশিয়ার বালিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ১৮-১৯ মে ২০১৯ তারিখে অনুষ্ঠিত ৪র্থ গ্লোবাল এ্যাডুকেটরস নেটওয়ার্ক টিচার্স অব ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাংগুয়েজ ইন্টারনেশনাল করফারেন্সে ‘ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং ইন কউমি গার্লস’ মাদরাসা ইন বাংলাদেশ: প্রবলেমস, চ্যালেঞ্জেস এন্ড প্রসপেক্টস’ বিষয়ক গবেষণাপত্র সফলভাবে উপস্থাপন করেন।
আন্তর্জাতিক শিক্ষাবিদদের সমন্বয়ে আয়োজিত সম্মেলনে বিভিন্ন দেশের গবেষক এবং শিক্ষাবিদগণ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য ইংরেজী ভাষা শিক্ষণ বিষয়ক বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন করেন।
আন্তর্জাতিক এ সম্মেলনে সফলভাবে গবেষণাপত্র উপস্থাপন করার জন্য তাসনিয়া মিজান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম।