Sylhet Today 24 PRINT

সিলেট বৌদ্ধ সমিতির নতুন কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০১৯

সিলেট বৌদ্ধ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (২৪ মে) সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় আবারো টানা তৃতীয়বারের মতো বাবু অরুণ বিকাশ চাকমাকে সভাপতি ও বাবু উৎফল বড়ুয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

শুরুতেই সমিতির সাধারণ সম্পাদক বিগত বছর গুলোর হিসাব-নিকাশ পেশ করেন। পরে নতুন কমিটি গঠনের কল্পে বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা রামেন্দ্র কুমার বড়ুয়া, বরনময় চাকমা, অমর চাকমা, অধ্যাপক বরন কুমার চৌধুরী, তপন কান্তি বড়ুয়া, চিন্তামুনি চাকমা, চতইপ্রু মারমা, সাবেক সভাপতি সাধন কুমার চাকমা, দিলীপ বড়ুয়া, দিবাকর বড়ুয়া, সহসভাপতি প্রকৌশলী সাজু বড়ুয়া, সহসাধারণ সম্পাদক লিটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক শিমুল মুৎসদ্দি, সমাজকল্যাণ সম্পাদক অংশুপ্রু মারমা, যুব ও ক্রীড়া সম্পাদক পলাশ বড়ুয়া, প্রচার সম্পাদক রাজু বড়ুয়া, শিক্ষক শেপাল বড়ুয়া, জয়ধন বড়ুয়া, সুজন বড়ুয়া, অংথোয়াইচিং মারমা, স্মৃতি বিকাশ চাকমা, থৈইঅংগ্য মারমা, সুনির্মল চাকমা, কালা চাকমা, রতন্যা চাকমা, শ্যামল চাকমা, অনিক জীবন চাকমা, অদ্বীপ বড়ুয়া, শিপ্রাংশু চাকমা, রাপ্রুচাই মারমা, শুভাশীষ চাকমা, এস কে চাকমা, বনচন্দ্র চাকমা, ঈমন বড়ুয়া, তন্ময় বড়ুয়া, অন্তু বড়ুয়া প্রমুখ।

উপস্থিত সকলের গঠনমূলক আলোচনা মধ্য দিয়ে প্রতিবারের মতো এবারও উপদেষ্টামণ্ডলী সিলেট বৌদ্ধ সমিতির সকল দিক বিবেচনা করে এবং সমিতিসহ বিহারের উন্নয়ন কাজের অগ্রণী ভূমিকা রাখায় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রশংসা করেন এবং সকল দিক বিবেচনা করে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ সমিতির নতুন কমিটিতে টানা তৃতীয়বার আবারও পুনরায় বাবু অরুণ বিকাশ চাকমাকে সভাপতি ও বাবু উৎফল বড়ুয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করেন।

সমিতির নিয়মানুসারে অতি শীঘ্রই নতুন সভাপতি ও নতুন সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আগামী সমিতির সাধারণ সভায় পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.