Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ সমিতি সিলেটের ইফতার মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০১৯

সিলেটে বিভিন্ন পেশায় কর্মরত  হবিগঞ্জের বাসিন্দাদের নিয়ে গঠিত হবিগঞ্জ সমিতি সিলেটের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ মে) নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

সমিতির সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম  এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মারুফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সিনিয়র সহ-সভাপতি  ডা.শাহনেওয়াজ চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর সমিতির উপদেস্টা ড.শাহাব উদ্দিন, সমিতির উপদেস্টা  অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সমিতির সহ-সভাপতি এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর  হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হাবিবুল্লাহ সেলিম, সমিতির সাধারণ সম্পাদক শওকত হোসেন রিপন, সহ-সভাপতি  সৈয়দ মিছবাহ উদ্দিন , এ কে আজাদ সিপার, ইফতার আয়োজক কমিটির সদস্য সচিব, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি ও হবিগঞ্জ সমিতির  সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো.আবুল ফজল, প্রফেসর ড.ফারুক মিয়া, ফজলুল করিম সেলিম, আবু তাহের চৌধুরী, গাজী আব্দুল মাবুদ মমশাদ, সাব-রেজিস্ট্রার এম আব্দুল করিম দলা মিয়া, ডা.নাজরা চৌধুরী, মোস্তাকিম আহমদ কাওসার, হোসেন আহমদ, মো.লুৎফুর রহমান, গোলাম কিবরিয়া, আবু মোহাম্মদ আব্দুল হান্নান, মো.নোমান মিয়া, মো.গিয়াস উদ্দিন,  এ আর চৌধুরী  সেলিম, অ্যাডভোকেট সাথী, মাসুদ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেছেন, রমজান তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকলকে প্রচেষ্টা চালাতে হবে। রহমত, বরকত ও মাগফেরাতের এ মাসের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট মুফতি আব্দুর রহমান এবং রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা ও দোয়া পরিচালনা করেন  হাফিজ শফিউল ইসলাম চৌধুরী।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.