সংবাদ বিজ্ঞপ্তি | ২৫ মে, ২০১৯
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে শনিবার (২৫ মে) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, দক্ষিণ সুরমা উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল পাল, মহানগর ঐক্য পরিষদ নেতা পান্না লাল রায়, তপন মিত্র, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, খ্রিষ্টান নেতা ডিকন নিজুম সাংমা, দীনেশ সাংমা, রেভারেন্দ্র ফিলিপ বিশ্বাস, ঐক্য পরিষদের ডা. জীবন কৃষ্ণ গোস্বামী, বাবুল দেব, জিডি রুমু, রাজু কুমার পাল রাজু, প্রদীপ দে মনা, উজ্জ্বল চন্দ্র, রকি দেব প্রমুখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা মলয় পুরকায়স্থ, মহানগর নেতা ধীরেন্দ্র ধর, জেলা পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক শৈলন কর, ভৈরব দেব নাথ, সামন্ত ধর, অরূপ রায়, পাপ্পু বহ্নি, অমর চন্দ্র দাশ, অপু কর, রন চন্দ্র দেব, দেবব্রত দেব শিমুল, রক্তিম রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্যাতন-নিপীড়ন হত্যা হুমকি বন্ধে সরকারকে দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বক্তারা দেশের বিভিন্ন স্থানে সংখ্যাঘলূদের উপর নির্যাতন, আগুনে পুড়িয়ে হত্যা, সংখ্যালঘু পরিবারকে দেশছাড়া করার পায়তারা সহ সামাজিক গণমাধ্যমে সাম্প্রদায়িক উস্কানিতাদাতের গ্রেপ্তারের দাবী করেন।
মানববন্ধনে বক্তারা এ ব্যাপারে সরকারকে আরো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।