Sylhet Today 24 PRINT

আবুসিনা ভবন রক্ষায় সমাবেশ বুধবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৬ মে, ২০১৯

সিলেটের ঐতিহ্যবাহী আবুসিনা ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত দেড়শতাধিক বছরের পুরনো ভবন রক্ষায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে সিলেটের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ নাগরিক সমাজ।

শনিবার (২৫ মে) রাতে নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে গণতন্ত্রী পাটির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী সভাপতিত্বে এক মতবিনিময় এই কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মসূচি অনুযায়ী ২৯ মে (বুধবার) নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ ও ৩০ মে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমদ, সাম্যবাদী দলের সিলেটের সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট ই. ইউ. শহীদুল ইসলাম শাহিন, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাকির আহমদ, ন্যাপ সিলেট জেলার সাধারণ সম্পাদক এম এ মতিন, গণতন্ত্রী পাটি সিলেট জেলা সভাপতি আরিফ মিয়া, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক উজ্জ্বল রায়, ওয়ার্কস পাটি সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী, বাসদ সিলেট জেলার আহবায়ক আবু জাফর, কমিউনিস্ট পাটি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ জেলা সাধারণ সম্পাদক এ কে এম. কিবরিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চৌধুরী, জাসদ সিলেট জেলার নেতা মুক্তার আলী, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, প্রকৌশলী রাজন দাস, উদীচী সিলেট জেলার সাধারণ সম্পাদক ইয়াকুব আলীসহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় শতবছরের ঐতিহ্যের স্মারক আবুসিনা ভবন রক্ষার চলমান আন্দোলনে সিলেটে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।

চৌহাট্টার মতো তীব্র যানজট যুক্ত এলাকায় আর হাসপাতাল নির্মাণ না করে যানজট মুক্ত রোগীবান্ধব এলাকায় এই হাসপাতালটি নির্মাণ করে সকলের জন্য স্বাস্থ্য সেবা নেওয়ার পথ অধিকতর সহজতর করতে সংশ্লিষ্ট  প্রতি যথাযথ নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়, "উক্ত হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত স্থানের নাকের ডগায় আলিয়া মাদ্রাসা মাঠ। যেখানে প্রায়শই মাহফিল, রাজনৈতিক দলের জনসভা, জানাযা অনুষ্টিত হয়ে থাকে। হাজার হাজার মানুষ এতে অংশ গ্রহন করে থাকেন। যার ফলে ঘন্টার পর ঘন্টা অত্র এলাকা সীমাহীন জনদুর্ভোগে আক্রান্ত হয়ে থাকে। হযরত শাহজাল (রঃ) বার্ষিক ওরশ মোবারকে দেশের প্রত্বান্ত এলাকা থেকে হাজার হাজার ভক্ত আসেকানদের সমাগম ঘটে থাকে। প্রস্তাবিত হাসপাতালের কয়েকশ গজ দুরে সিলেট জেলা ষ্টেডিয়াম। এছাড়াও আম্বরখানা পয়েন্টের ভয়াবহ যানযট, চৌহাট্টা পয়েন্ট নয়াসডক পয়েন্টের তীব্র যানযটে নগর বাসী অতিষ্ঠ। এক কথায় যানযটের আখড়া বলে খ্যাত এই স্হানে আর হাসপাতাল নির্মান নেহাতই আত্মঘাতী সিদ্ধান্ত হিসাবে পরিগনিত হবে।"

সভায় শতবছরের ঐতিহ্যবাহী এই ভবনটি ধ্বংস কিংবা খন্ডিত না করে তাকে যথাযথ ভাবে সংরক্ষন করে পরিবেশ ও রোগী বান্ধব জায়গায় হাসপাতাল স্থাপন করতে যথাযথ কতৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়।

সভায় আগামী ২৯ মে বেলা দুইটায় কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশে ও ৩০ মে সকাল ১১টায় জেলা প্রসাশকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রধানের কর্মসূচিতে অংশ গ্রহন করতে সবাইকে অনুরোধ জানান হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.