Sylhet Today 24 PRINT

আবিদা হত্যাকাণ্ডে জেলা আইনজীবী সমিতির নিন্দা ও প্রতিবাদ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০১৯

দূর্বৃত্তদের হামলায় মৌলভীবাজারের বড়লেখায় রোববার (২৬ মে) রাতে আবিদা সুলতানা নামের এক আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

সোমবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইনজীবী নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জামিলুল হক জামিল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ প্রেরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য আবিদা সুলতানা হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন করে হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে সমাজে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আবিদা হত্যাকাণ্ডের খবরে সিলেটের আইনজীবীরা বিক্ষুব্ধ। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আইনজীবীরা রাজ পথে নামতে বাধ্য হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.