Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ থানার ইফতার মাহফিল সম্পন্ন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি  |  ০২ জুন, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শনিবার (১ জুন) ফেঞ্চুগঞ্জ থানা প্রাঙ্গনে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।
ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ফেঞ্চুগঞ্জের আইন শৃঙ্খলা ভাল রয়েছে, তা আর ভাল রাখতে হবে। জনগনকে আর ভাল সেবা দিতে হবে। ভাল সেবার জন্য সরকার পুলিশের সব ধরনের সুবিধা দিয়ে যাচ্ছে।  সেই সুনাম ধরে রেখে আগামীতে আর ভাল কাজ আহব্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে ব্ক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী। আর উপস্হিত ছিলেন মোঃ লুৎফুর রহমান, ডিএসবি'র এএসপি আনিছুর রহমান। এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন ও উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

ইফতার মাহফিলে উপজেলার রাজনৈতিক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.