Sylhet Today 24 PRINT

জন্মভূমি কুলাউড়ায় আসছেন ছাত্রলীগের সহ সম্পাদক শাওন

কুলাউড়া প্রতিনিধি |  ০২ জুন, ২০১৯

নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়ায় আসছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক সাঈদ খান শাওন।

৩ জুন (সোমবার) দুপুরে পারাবত ট্রেন যোগে কুলাউড়া রেলস্টেশনে পৌঁছাবেন শাওন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এটি শাওনের কুলাউড়ায় প্রথম সফর।

এদিকে শাওনের কুলাউড়া আগমনের সংবাদে মৌলভীবাজার জেলা, উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে এক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

এ ব্যাপারে সাঈদ খান শাওন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক আমি আমার জন্মস্থান কুলাউড়া আসছি। আমি কুলাউড়া সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থী।

উল্লেখ্য, গত ১৩ মে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। গঠনতন্ত্র অনুযায়ী কমিটিতে স্থান পেয়েছেন ৩০১ জন নেতা। সেখানে দীর্ঘদিন থেকে ছাত্ররাজনীতির সাথে জড়িত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ খান শাওন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক পদে মনোনীত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.