Sylhet Today 24 PRINT

সুরমা মার্কেট থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০১৯

সিলেট নগরের সুরমা মার্কেটের আহার রেস্টুরেন্ট থেকে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টায় আহার রেস্টুরেন্টে খাওয়ার জন্য যায়। সেখানে খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ সে হারিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় নিখোঁজের পিতা মো. ফয়জুল ইসলাম একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ১৩৫৩ (২৪.০৬.২০১৯ইং)।

নিখোঁজ মো. শায়কুল ইসলাম (১৩) কোম্পানীগঞ্জ উপজেলার জালিয়াড় পার গ্রামের মো. ফয়জুল ইসলাম ইসলামের পুত্র।

জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ শায়কুল ইসলাম দক্ষিণ সুরমার খোজারখলা মাদ্রাসার সাবেক ছাত্র। আজ তার পিতা পাড়ুয়া থেকে খোজারখলা মাদ্রাসায় নিয়ে আসেন ভর্তির জন্য। ভর্তি করে নগরের সুরমা মার্কেটের আহার রেস্টুরেন্টে নাস্তা করার জন্য আসেন। নাস্তা শেষ করে করে ফয়জুল ইসলাম হাত ধুতে যান, সেখান থেকে ফিরে আর শায়কুল ইসলামকে তার জায়গায় পাননি।

নিখোঁজের সময় তার গায়ে হালকা ন্যাড়া লাল রঙের পাঞ্জাবী ও পায়জামা ও মাথায় সাদা রঙের টুপি ছিল বলে জিডিতে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.