Sylhet Today 24 PRINT

সংগীত পরিবেশন করতে লন্ডনে সিলেটের লাভলী দেব

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩০ জুন, ২০১৯

বৈশাখী মেলায় সংগীত পরিবেশন করতে লন্ডন গেছেন বাংলা লোকগানের জনপ্রিয় শিল্পী লাভলী দেব। বৃহস্পতিবার তিনি লন্ডনে পৌঁছান। টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত পূর্ব লন্ডনের উইভার্স ফিহেবে অনুষ্ঠিত মেলায় লাভলী দেব ছাড়াও সংগীত পরিবেশন করবেন সময়ের জনপ্রিয় শিল্পী ইমরান ও বেলি আফরোজ।

মেলার মূল মঞ্চে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে শিল্পকলা ও পরিবারের জন্য নির্ধারিত এলাকা, বাচ্চাদের জন্য বিশেষ বিনোদন এবং রকমারি পণ্য ও খাবার খাবারের স্টল।

মেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোয় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে লাভলী দেব বলেন, "আমি লোকগানের শিল্পী। অনুষ্ঠানে লোকগানই পরিবেশন করবো। আমি যেহেতু সিলেটের মেয়ে তাই রাধারমণ, হাসন রাজা, দূরবীন শাহ, শাহ আবদুল করিমসহ অন্যান্য বাউল কবিদের গান গাইবো। তিনি বৃহৎ এ উৎসবে যুক্তরাজ্যে বসবাসকারী বাঙালিদের অংশগ্রহণ কামনা করেছেন।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.