Sylhet Today 24 PRINT

আজাদ জিম সেন্টারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ জুলাই, ২০১৯

সিলেটের নগরীর আজাদ জিম সেন্টারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রোববার (৩০ জুন) রাতে নগরীর জিন্দাবাজারস্থ আজাদ জিম সেন্টারে কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয় এ প্রতিষ্ঠা বার্ষিকী। পরে সেখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জিম সেন্টারের সদস্যদের উপস্থিতিতে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হান্নান, সিলেট ক্লাব সমিতির সাধারণ সম্পাদক মিলাদ আহমদ, রফসন গ্রে, ডা. জাকির হোসেন তাপ্পু , আজাদ জিম সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম সরকার, আর টিভি সিলেট প্রতিনিধি হোসাইন  আহমদ সুজাদ, আর টিভি সিলেট ক্যামেরা পার্সন এস এম সুজন, আজাদ জিম সেন্টারের প্রশিক্ষক মিলাদুর রহমান সুজন, প্রশিক্ষক সাব্বির আহমদ সাবি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.