Sylhet Today 24 PRINT

শাহজালাল মাজারের সড়ক সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০১৯

হযরত শাহজালাল (র.) মাজারের সড়ক সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সোমবার (১ জুলাই) শাহজালাল মাজারের প্রধান ফটক থেকে এ কাজের উদ্বোধন করা হয়। সড়ক সৌন্দর্য বর্ধন কাজের ব্যয়ভার বহন করছে খাদিম সিরামিকস ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড কাউন্সিল সৈয়দ তৌফিকুল হাদী, জুরেজ আব্দুল্লাহ গুলজার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম পাটুয়ারী, সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবু দাস, খাদিম সিরামিকসের ডেপুটি ম্যানেজার কামরুল ইসলাম, সিনিয়র অফিসার মামুনুর রহমান, সিনিয়র অফিসার অজয় চন্দ কর, অফিসার নুর মোহাম্মদ, অফিসার অর্পনা কুমার চন্দ, ইমন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.