Sylhet Today 24 PRINT

আ.ফ.ম কামালের মৃত্যুতে সিলেট চেম্বারের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ জুলাই, ২০১৯

সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আ.ফ.ম. কামালের মৃত্যুতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে প্রশাসক আসাদ উদ্দিন আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রোববার (১৪ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, 'মহান আল্লাহতাআলা মরহুমের পরিবারের সদস্যগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য ও মনোবল দান করুন।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.