Sylhet Today 24 PRINT

কানাইঘাট প্রেসক্লাব সদস্যদের পরিচয়পত্র ও ক্রেস্ট বিতরণ

কানাইঘাট প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৯

সিলেটের কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা, আজীবন সদস্য, কার্যকরী সদস্য ও সহযোগী সদস্যদের (১ম ধাপের) পরিচয়পত্র ও সম্মাননা স্বারক (ক্রেস্ট) বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ জুলাই) বিকাল ৩টায় কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে (কানাইঘাট উত্তর বাজারস্থ আজিজ কমপ্লেক্সে) পরিচয়পত্র ও সম্মাননা স্বারক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাতের সঞ্চালনায় পরিচয়পত্র ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটস্থ হযরত শাহ সুন্দর মাদ্রাসার প্রিন্সিপাল ও কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট সমাজসেবী হজরত মাওলানা নাঈম উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবী শামিম উদ্দিন বাবুল, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও কানাইঘাট ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির (এসডিএ) ওলিউর রহমান, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মুহিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য ও উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য ও মালয়েশিয়া ছাত্রলীগের সহ সভাপতি কুতুব উদ্দিন চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য ও কানাইঘাট ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা সিরাজুল ইসলাম সেলিম, উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য ও দুর্লভপুর কিন্টার গার্ডেন স্কুলের সিনিয়র শিক্ষক তারেক আহমদ।

ক্রেস্ট বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফিজুর রহমান নাহিদ, প্রচার সম্পাদক সাহেদুল করিম চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জীবন, সিনিয়র সদস্য ফয়সল কাদির, সহযোগী সদস্য আফজাল হোসেন মিজান, মায়রুফ আহমদ, কামরুল ইসলাম, বাহার হোসেন সাকিব, ফাহাদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা শামিম উদ্দিন বাবুল, মুহিবুর রহমান, দিদারুল আলম দিদার, নুরুল আমিন চৌধুরী, আব্দুল অদুদ চৌধুরী, ওলিউর রহমান, আজীবন সদস্য মাওলানা নাঈম উদ্দিন, মাওলানা আজির উদ্দিন, ফখরুল ইসলাম, কুতুব উদ্দিন চৌধুরী, তারেক আহমদ, সিরাজুল ইসলাম সেলিম, ফখর উদ্দিন, সেলিম উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য আলিম উদ্দিন আলিম, আবুল হাসনাত, ওহিদুল ইসলাম, সাহেদুল করিম চৌধুরী, আব্দুর রহমান জীবন, ফয়সল কাদির, সহযোগী সদস্য আফজাল হোসেন মিজান, কামরুল ইসলাম, মায়রুফ আহমদ, বাহার হোসেন সাকিব সহ ৩৫ জনকে কে ১ম ধাপে কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের পরিচয়পত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.