Sylhet Today 24 PRINT

কেন্দ্রীয় নেতাদের মহানগর ছাত্রলীগের সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২১ জুলাই, ২০১৯

সিলেট মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২১ জুলাই) দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি আবু সাঈদ আকন্দ, উপ দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাপ্পি ও সহ সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে হযরত শাহজালাল (র.) মাজারে পৌঁছে সেখানে জিয়ারত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগ নেতা জুনেল আহমদ, সালেহ আহমদ সালেক, সাইদুল হক সাইদুল, রানা আহমদ শিপলু, সায়হাম আহমদ, সুমন আহমদ, ডালিম আহমদ, শাহজাহান আহমদ, মুবাশ্বির আলী অপু, আলী হোসেন আলম, শাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান খান, কাওছার আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.