Sylhet Today 24 PRINT

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক শান্তি সম্মেলন বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৯

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। সিলেটের রোজভিউ হোটেলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং সিলেট জেলা থেকে আগত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব ও নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এ অঞ্চলের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের একত্র করে বিভিন্ন সামাজিক প্রচারাভিযানের মাধ্যমে সমাজে নাগরিক সংলাপ, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্র প্রস্তুত করাই হচ্ছে এই সম্মেলনের লক্ষ্য।

উল্লেখ্য,  ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ২০১৮ সালের অক্টোবর থেকে বাংলাদেশের রাজনীতিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘শান্তিতে বিজয়’ শিরোনামে সামাজিক প্রচারাভিযান শুরু করে। এই প্রচারাভিযানের উদ্দেশ্য ছিল কার্যকরভাবে রাজনৈতিক সংঘাত নিরসনে রাজনৈতিক দলের কর্মী ও রাজনৈতিক সচেতন জনগণের দক্ষতা বৃদ্ধি করা ও জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় কর্মী ও রাজনীতি সচেতন জনগণের মধ্যে শান্তিপূর্ণ অংশগ্রহণ বৃদ্ধি করা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.