Sylhet Today 24 PRINT

সিলেটে নবীন আইনজীবীদের কর্মশালা ও বরণ আজ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৯

সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ আজ শনিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হবে।

শনিবার বেলা আড়াইটায় সমিতির ২ নং হলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জামিলুল হক জামিল এডভোকেটের সভাপতিত্বে কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা ও দায়রা জজ কে.এম. রাশেদুজ্জামান রাজা, সিলেটের পাবলিক প্রসিকিউটর ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য মিসবাহ্ উদ্দিন সিরাজ এডভোকেট, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ. এফ. এম. রুহুল আনাম চৌধুরী মিন্টু এডভোকেট ও সিলেটের সরকারি কৌশলী খাদেমুল মিল্লাত মোহাম্মদ জালাল এডভোকেট।

উক্ত কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সকল সদস্যদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি মো. জামিলুল হক জামিল ও সাধারণ সম্পাদক হোসেন আহমদ অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.