Sylhet Today 24 PRINT

জেলা যুবলীগের নতুন নেতৃত্বকে জাহাঙ্গীর আলমের অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩০ জুলাই, ২০১৯

সিলেট জেলা যুবলীগের নতুন সভাপতি শামীম আহমদ ও সাধারণ সম্পাদক শামীম আহমদকে অভিযনন্দন জানিয়েছেন জাহাঙ্গীর আলম।

সোমবার কাউন্সিলের মাধ্যমে দুই শামীম যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই কাউন্সিলে সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলমও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

মঙ্গলবার এক বিবৃতিতে জেলা যুবলীগের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যুবলীগকে সংগঠিত করতে একসাথে কাজ করার অঙ্গীকার করেন জাহাঙ্গির। একইসঙ্গে কাউন্সিলের সকল কাউন্সিলর এবং জেলা যুবলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন শামীম আহমদ। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর আলম পান ৭১ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.