Sylhet Today 24 PRINT

বিশ্ব দাবা সংস্থার প্রশিক্ষক হলেন সিলেটের হাসনাত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৯

বিশ্ব দাবা সংস্থার ন্যাশনাল প্রশিক্ষক ইন্সট্রাক্টর মনোনীত হয়েছেন সিলেটের হাসনাত এলাহী চৌধুরী।

শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এশিয়ান দাবা ফেডারেশন বিশ্ব দাবা সংস্থার ট্রেইনার কমিশনের সহযোগিতায় বাংলাদেশে ফিদে ট্রেইনার্স সেমিনারে তাকে এ পদে ভূষিত করা হয়।   
এ সেমিনারে ১৭ জন খেলোয়াড় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে বিশ্ব দাবা সংস্থার বিভিন্ন প্রশিক্ষক খেতাবের জন্য মনোনীত হয়েছেন।

তিন দিনব্যাপী এ ফিদে ট্রেইনার্স সেমিনার ভারতের আন্তর্জাতিক মাস্টার ও ফিদে সিনিয়র ট্রেইনার্স শেখর চন্দ্র সাহু ট্রেইনার্স সেমিনারে লেকচার  দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.