Sylhet Today 24 PRINT

‘সুপ্রিয় চক্রবর্তী একজন আলোকিত মানুষ ছিলেন’

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৯

‘সিলেটের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব সুপ্রিয় চক্রবর্তী একজন আলোকিত মানুষ ছিলেন। তিনি তাঁর কর্মের মাধ্যমে স্বমহিমায় প্রতিটি ক্ষেত্রেই ছিলেন উজ্জ্বল। তাঁর প্রয়াণে সিলেটবাসী প্রকৃত অর্থেই একজন গুণী মানুষকে হারাল।’

শনিবার (৩ আগস্ট) বিকেলে সিলেটের মনিপুরী রাজবাড়ী সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসী আয়োজিত শোক সভায় বক্তারা একথা বলেন।

পরিষদের প্রাক্তন সভাপতি ধীরেন সিংহের সভাপতিত্বে ও প্রাক্তন যুগ্ম সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটনের সঞ্চালনায় আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু।

বক্তব্য রাখেন, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রভাংশু চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল আহমদ, সন্দীপ দেব, অশোক শর্মা, মিসেস শান্তনা, রাজু রায়।

শোকসভার শুরুতে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.