Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে উলুয়াইল মাদ্রাসায় মশা নিধন কর্মসূচি

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ আগস্ট, ২০১৯

দেশব্যাপী ডেঙ্গু রোগ রোধে এডিস মশা নিধন কর্মসূচি বাস্তবায়নে জেলা শিক্ষা অফিস নির্দেশক্রমে মৌলভীবাজার সদর উপজেলা উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় ডেঙ্গু মশা নিধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে মাদ্রাসার অধ্যক্ষ, ভাইস প্রিন্সিপাল, শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীরা অংশ নেন।

ডেঙ্গু নিধন কর্মসূচির অংশ হিসেবে তারা শ্রেণিকক্ষ, আঙ্গিনা, রাস্তা পরিস্কারের সঙ্গে সঙ্গে মশক নিধন ঔষধ ব্যবহার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.