Sylhet Today 24 PRINT

তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের মধ্যে উপজেলা পরিষদের ত্রাণ বিতরণ

তাহিরপুর প্রতিনিধি |  ১০ আগস্ট, ২০১৯

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে তাহিরপুর উপজেলা পরিষদ।

শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা ৫০ পরিবারের পক্ষে ত্রাণ গ্রহণ করেন তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল গণি, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ও আব্দুল মজিদ।


তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলের পক্ষে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার, দলীয় নেতা মালু মিয়া, সামায়ুন কবির, ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার রোমান আহমেদ তুষা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.