Sylhet Today 24 PRINT

আ ন ম শফিকুল হকের মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ আগস্ট, ২০১৯

সিলেটের  বর্ষীয়ান রাজনৈতিক আওয়ামী লীগ নেতা আ ন ম শফিকুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে আ ন ম শফিকুল হক নগরীর সোবহানীঘাটস্থ বেসরকারি হাসপাতাল আল হারামাইনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন। এছাড়াও তিনি ভারতে গিয়ে লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.