Sylhet Today 24 PRINT

বড়লেখায় রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ আগস্ট, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় ফ্রেন্ডস স্টাপ নাইট মিনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) রাতে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাংগন এলাকাবাসীর আয়োজনে এই খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম।

এলাকার সমাজসেবক কবির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, নিজবাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দক্ষিণ শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, নিজবাদুরপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম নুনু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.