Sylhet Today 24 PRINT

ছাতকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

ছাতক প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০১৯

সুনামগঞ্জের ছাতকে জেন্ডার এ্যাকশন প্লানের আওতায় ও ছাতক পৌরসভার উদ্যোগে নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে পৌর কার্যালয় থেকে ২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এর আগে ২০ জন নারী প্রশিক্ষণার্থীকে ৩ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে তাদের বিনামূল্যে এসব মেশিন আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন প্রধান অতিথি পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।

প্রশিক্ষক ছিলেন সিঙ্গার কোম্পানির প্রশিক্ষক কংকন পুরকায়স্থ।

মেশিন বিতরণকালে পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, দেলোয়ার হোসেন, ধন মিয়া, সুদীপ দে, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, সামছুন্নাহার বেগম, পৌরসভার কল্যাণব্রত দাস, বিজয় পাল, সিঙ্গার কোম্পানির বশির আলম, নূরে আলম, ইউজিপ-৩ এর মোর্শেদুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.