Sylhet Today 24 PRINT

ভাটি বাংলা অগ্রদূত যুব সংঘ সিলেটের সাধারণ সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩১ আগস্ট, ২০১৯

ভাটি বাংলা অগ্রদূত যুব সংঘ সিলেটের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টায় হালদাপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভাটি বাংলা অগ্রদূত যুব সংঘ সিলেটের সাধারণ সম্পাদক নাট্যকর্মী স্বপন বর্মণ বলেন, সবার সহযোগিতা পেলে অচিরেই ভাটি বাংলা অগ্রদূত যুব সংগঠনের দুর্গামন্দির স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হবে।

সংগঠনের উপদেষ্টা রনজিত চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য দেন ভাটি বাংলার অগ্রদূত যুব সংঘের উপদেষ্টা শচিন্দ্র সরকার, মহিতোষ মজুমদার, বেনু শর্মা, ভাটি বাংলার অগ্রদূত যুব সংঘের সাংগঠনিক সম্পাদক রতি লাল দাস, ভাটি বাংলার অগ্রদূত যুব সংঘের সহ সাধারণ সম্পাদক মোহন তালুকদার, সাবেক পূজা কমিটির সভাপতি পুলক সরকার, গোপেশ দাস, তনয় সরকার, পংকজ দাস, জুয়েল তালুকদার, রানা রঞ্জন দাস, হিবেন্দ্র মজুমদার, অরুন দাস, উৎপল দাস, রতন দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.