Sylhet Today 24 PRINT

সিলব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩১ আগস্ট, ২০১৯

স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার প্রচারণার অংশ হিসেবে সিলব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট নগরীর যতরপুর ও মিরাবাজারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আয়োজনে সহযোগিতা করে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল আমিন বাকের। এছাড়াও সিলব্লাড ফাউন্ডেশনের সদস্য ফাহাদুল ইসলাম অনিক, নাজির আহমদ, শামীম আহমেদ রিয়াদ, জয়নাল আবেদীন, তানভীর আহমদ, তানিম আহমদ, হোসাইন আহমদ ইমন, তানভীর, আকাশ, আলিম, নাবিল, সাগর আহমদ, শিহাব, ইমরান, দিপসহ মিরাবাজার ও যতরপুর এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.