Sylhet Today 24 PRINT

সাইফুর রহমানের মাজারে সিলেট মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি

নিউজ ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য এবং সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে অবস্থিত সাইফুর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর  মাজার জিয়ারত করেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। মাজার জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, উপদেষ্টা সরফরাজ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও হুমায়ুন আহমদ মাসুক, প্রচার সম্পাদক শামীম মজুমদার, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক সম্পাদক মামুনুর রহমান মামুন, তথ্য গবেষণা সম্পাদক সুহাদ রব চৌধুরী, সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ, বিএনপি নেতা কয়েস আহমদ সাগর, নজির হোসেন, আমিনুর রশীদ খোকন, শেখ কবির আহমদ, রিহাদুল হাসান রুহেল, মাহবুব আহমদ চৌধুরী ও নাজিম উদ্দিন পান্না প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.