Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে সোমবারে শুরু বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব ১৭) সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জৈন্তাপুর রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী খেলায় সকাল ১১ টায় দরবস্ত ইউনিয়ন টিম (বনাম) ফতেপুর ইউনিয়ন টিমের মুখোমুখি হবে।

একই দিন দুপুর ২টা ত্রিশ মিনিটে নিজপাট বনাম চারিকাটা ইউনিয়ন এবং বিকেল ৪টায় জৈন্তাপুর বনাম চিকনাগুল ইউনিয়ন টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

১০ সেপ্টেম্বর সেমি ফাইনাল ও ১১ সেপ্টেম্বর বিকেল ৩ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সকল ইউনিয়ন এর দলসমূহের অংশগ্রহণে তিনদিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.