সংবাদ বিজ্ঞপ্তি | ১২ সেপ্টেম্বর, ২০১৯
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও তার মায়ের জন্মদিন উদযাপন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) ছাত্রলীগ।
বৃহস্পতিবার বাদ জোহর সিওমেকের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল।
এরপর একশতজন গরীব-দুস্থ্য ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।
সামগ্রিক তত্ত্বাবধান ও আয়োজনে ছিলেন সিওমেক ছাত্রলীগ নেতা হাসান নাজমুল, ফিরোজ আহমেদ, তৌফিকুর রহমান, শের শাহ, কাজী মেহেদি, ইসমাইল হোসেন লিওনসহ আরো অনেকে।