Sylhet Today 24 PRINT

চেম্বারের নতুন সভাপতি ও সহ-সভাপতিদের সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে নবনির্বাচিত সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা ও সহ সভাপতি তাহমিন আহমদকে সোমবার বিকেলে নগরীর জেল রোডস্থ চেম্বার কনফারেন্স হলে ফুলেল শুভেচ্ছা জানান সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সদস্য এডভোকেট সৈয়দ শামীম আহমদ ও এডভোকেট মোঃ জুনেল আহমদ, আপীল বোর্ডের সদস্য এডভোকেট মোঃ রাজ উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক শাহ আলম, সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ, সাবেক সহ সভাপতি হাজী দেলোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, এফবিসিসিআই এর সাবেক পরিচালক হিজগীল গুলজার, সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলু, এজাজ আহমদ চৌধুরী, ফটিক চন্দন সাহা, মঞ্জুর আহমদ, নবনির্বাচিত সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, নবনির্বাচিত পরিচালক মোঃ মামুন কিবরিয়া সুমন, মাসুদ আহমদ চৌধুরী, মোঃ এমদাদ হোসেন, মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, হুমায়ুন আহমেদ, মোঃ নজরুল ইসলাম, মোঃ আমিনুজ্জামান জোয়াহির ও ওয়াহিদুজ্জামান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.