সংবাদ বিজ্ঞপ্তি | ২৪ সেপ্টেম্বর, ২০১৯
দৈনিক মানবকন্ঠের সিলেট প্রতিনিধি ও দৈনিক শুভ প্রতিদিনের মফস্বল সম্পাদক ইমরান আহমদের পিতা মো. মজনু মিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় শোক প্রকাশ করেন তিনি।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।