সংবাদ বিজ্ঞপ্তি | ২৮ সেপ্টেম্বর, ২০১৯
প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে এসআইইউ ডিবেটিং ক্লাব।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসআইইউ ডিবেটিং ক্লাবের উপদেষ্টা আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ূন কবীর এ কর্মসূচির উদ্বোধন করেন।
ক্লাবের উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ। উন্নত দেশে পরিণত হওয়ার পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানাই।”
এসআইইউ ডিসির মোডারেটর সাব্বির আহসান বলেন, “সবাই মিলে গাছ লাগালে আমাদের পরিবেশের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ভারসাম্য বজায় থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে এমন একটি পরিবেশ বান্ধব কর্মসূচি নিঃসন্দেহে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত।”
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি তানভীর রেজা খান বলেন, “জননেত্রী শেখ হাসিনা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশের গড়ার পেছনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসআইইউ ডিবেটিং ক্লাব একটি প্রগতিশীল সংগঠন হিসেবে যে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে তা প্রত্যেক শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহ জোগাবে।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক অফিস সম্পাদক নাসিম তালুকদার, তামিম হাসান, জিয়াউল করিম ইমন, বখতিয়ার অপু, সুমন আহমেদ, সাহেদুল আলম পাপলু, ফারহান আহমেদ, রাকিব রাসেল প্রমুখ।