Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট স্বেচ্ছাসেবক লীগের দোয়া

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে  সিলেট স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

শনিবার সন্ধ্যায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহিদুল হক রিংকু স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এদিন আসরের নামাজের পর নগরীর হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরান (রা.) মাজার শরীফে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনটির সিলেট জেলা শাখার সভাপতি আফসার আজিজসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.