Sylhet Today 24 PRINT

মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০১৯

ভুয়া নাগরিক সনদে শিক্ষক নিয়োগ ও আর চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় ‘সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে স্থানীয় বাসিয়া ব্রিজের উপর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর রোববার স্থানীয় এমপি মোকাব্বির খানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। এছাড়া একই স্থানে, একই ব্যানারে, একই দাবিতে গত ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সংগঠনের সভাপতি ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, শ্রমিক লীগ নেতা শাহাজাহন সিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা সিতার মিয়া, মুহিবুর রহমান সুইট, শিক্ষক বাবুল কান্তি দাশ মেঘল, সিরাজ আলী, আব্দুল মজিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নবীন সুহেল, সমাজসেবক মিজানুর রহমান, শহিন আহমদ, আলতাবুর রহমান, ডাকসুর সদস্য মোজাহিদুল ইসলাম হিমেল, সাংবাদিক আব্বাস হোসেন ইমরান, সংগঠক সাজিদুর রহমান সুহেল, শেখ ফজর রহমান, আব্দুল কাইয়ুম, শাহ নিজাম, এসপি সেবু, জসিম উদ্দিন, বকুল আহমদ ও রাসেল মিয়া।

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ মে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আর গত ১৫ সেপ্টেম্বর ফলাফল বের হয়। এতে বিশ্বনাথ কৌটায় ১৬৮জন উত্তীর্ণ হন। অভিযোগ উঠেছে উত্তীর্ণ হওয়া ওই ১৬৮ জনের ৬৫ জনই বিশ্বনাথের ভুয়া নাগরিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.