Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ৫০ জন পথশিশু ও দরিদ্রদের খাবার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ অক্টোবর, ২০১৯

বিশ্ব খাদ্য দিবসে রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার মিড টাউনের উদ্যোগে ৫০ জন পথশিশু ও দরিদ্রদের খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের শহীদ মিনারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার মিড টাউনের সভাপতি শিহাবুর রহমানের সভাপতিত্বে এবং প্রোগ্রাম চেয়ারম্যান রোটারেক্টর সানি আহমেদের সঞ্চালনায় পথশিশু এবং দরিদ্র মানুষের মধ্যে খাবার প্যাকেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুস সামাদ খান, এডিআরআর সৈয়দ ফারাবি আহমেদ, আইপিপি সোহানুর রহমান, সেক্রেটারি আল হাদীসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.