Sylhet Today 24 PRINT

শাবির জ্যেষ্ঠ নিরাপত্তা প্রহরীর মৃত্যু

শাবি প্রতিনিধি |  ২১ অক্টোবর, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলে কর্মরত জ্যেষ্ঠ নিরাপত্তা প্রহরী আব্দুল লতিফ মারা গেছেন।

তিনি দীর্ঘদিন কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার জানাযার নামাজ সোমবার (২১ অক্টোবর ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অনুষ্ঠিত হবে।

মৃত্যুর সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ তার বাসায় গিয়ে শোক প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, তিনি ১৯৯৫ সালের ৩১ শে আগস্ট এ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.