Sylhet Today 24 PRINT

পরিকল্পনা মন্ত্রীকে জেলা উশু এসোসিয়েশনের শুভেচ্ছা

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৯

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা উশু এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টায় সিলেট সার্কিট হাউজে মন্ত্রীকে শুভেচ্ছা জানান তারা।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ তানভীর চৌধুরী, ক্রীড়া সম্পাদক মো. আরিফ উদ্দিন (ওলি), চাইনিজ উশু ফাইটার স্কুলের খেলোয়াড় আমিনুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.