সিলেটটুডে ডেস্ক | ২২ অক্টোবর, ২০১৯
সিলেটের বিশ্বনাথের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সময়ের শৈল্পিক প্রজ্বলন ‘বাতিঘর’ পরিচালিত বাতিঘর পাঠশালার ৪০জন ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার রাজাগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে'র অর্থায়নে এই স্কুলড্রেস বিতরণ করা হয়। স্কুল ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
বাতিঘর সহসভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ'র চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি আব্দুল ওয়াহিদ আলমগীর, সহসভাপতি বদরুল আহমদ, ট্রেজারার এসএম রফিক, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বেবি কেয়ার একাডেমির চিফ ডিরেক্টর মুহিবুর রহমান সুইট, বাতিঘর'র সাবেক সভাপতি মুহাম্মদ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের গুণগত শিক্ষা প্রদানে বাতিঘরের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিত্তবানদের উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এরকম চমৎকার যুগোপযোগী উদ্যোগে বাতিঘর'র পাশে দাঁড়ানো। এসময় বক্তারা স্কুল ইউনিফর্মদাতাদের ধন্যবাদ জানিয়ে তাদের সহযোগিতা অব্যাহত রাখারও আহবান জানান।
বাতিঘর'র সদস্য নূরুল হকের কোরআন তিলাওয়াত ও সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) কোষধক্ষ্য পাবেল সামাদ, বাতিঘর'র সাবেক সভাপতি মাস-উদ হাসান, সংগঠক মিজাজুল হোসেন, মুরব্বী জবেদ মিয়া, নুর উদ্দিন, ব্যবসায়ী শামীম আহমদ, সেবুল মিয়া, ইদ্রিছ আলী, নুর উদ্দিন, সংগঠক সিজিল মিয়া, মোস্তফা কামাল হিমেল বাতিঘর'র সাবেক সহসভাপতি মো. রেজাউল করিম, অর্থ সম্পাদক শহীদ আহমদ, অফিস সম্পাদক নাজির উদ্দিন, বর্তমান পাঠাগার সম্পাদক আখলাকুর রহমান, সহপাঠাগার সম্পাদক নাঈমুর রহমান, রক্তদান বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক তারেক আহমদ, নির্বাহী সদস্য জসিম উদ্দিন জুয়েল, জামিল আহমদ প্রমুখ।
উল্লেখ্য ২০১১ সালে প্রতিষ্ঠিত শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন বাতিঘর দীর্ঘ আট বছর ধরে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত শিশুদের গুণগত শিক্ষা নিশ্চিতে চালু হয় বাতিঘর পাঠশালা। প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী বাতিঘর পাঠশালায় নিয়মিত গুনগত শিক্ষা ও শিক্ষা-উপকরণ লাভ করে আসছে।