Sylhet Today 24 PRINT

নিরাপদ সড়ক দিবসে নিসচার র‌্যালি ও সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৯

‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ পালিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১২টায় এ উপলক্ষে সিলেট নগরীতে র‌্যালি বের কর করা হয়। র‌্যালিটি নগরীর জেলা পরিষদের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্বিনব্রিজ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিসচা সিলেট জেলার সহসভাপতি রোটা. আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খাঁনের পরিচালনায় র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ।

এতে বক্তব্য দেন নিসচা সিলেট জেলার উপদেষ্টা শেখ তোফায়েল আহমদ শেপুল, সহসভাপতি আশরাফ উদ্দিন রুবেল, সহসাধারণ সম্পাদক ইমতিয়ার হোসেন আরাফাত, সমাজকল্যান সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রকি দেব, অর্থ সম্পাদক আব্দুল মজিদ, সদস্য সামাদুল ইসলাম অপু, ফখরুজ্জানান ওয়াসিম, আব্দুর রহমান শুভ, হাবিব উল্লাহ, গাজি মো. জামিল, আব্দুল হাফিজ, লিটন রায়, সজল কান্তি কর, রাজীব দেবনাথ, বিজন দাস, আদিত্য রায়, মিলন দাস, অজয় রায়, গৌবিন্দ দত্ত, হৃদয় দাস, পলাশ বারই, আকাশ বারই, তাওহিদুল ইসলাম (রেজা), সাকের আহমদ, আব্দুল আহাদ, আবু হাসনাত আকাশ, মো. দিলাল আহমদ, ইমরান হোসেন, তাপস তালুকদার, সাইফুর রহমান, সুহেল আহমদ, দেলওয়ার আহমদ চৌধুরী, মো. মুহিব আহমদ, আনোয়ার হোসেন, মো. আব্দুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.