Sylhet Today 24 PRINT

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরা

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৯

সিলেট জেলা আওয়ামী লীগ নেতা পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবুকে আহবায়ক করে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট মহানগর কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২২ অক্টোবর) সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার আহবায়ক মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, যুগ্ম আহবায়ক তোতা মিয়া ও সদস্য হাজী রফিকুল হকের সাথে দেখা করে অভিনন্দন জানান আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট মহানগর কমিটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট মহানগর কমিটির দেওয়ান মুরাদ হাছান, আছলম খান স্বপন, রাব্বানী চৌধুরী রাজু, ইন্দ্র ভূষণ দাশ বিপ্লব, আব্দুল মান্নান রানা, জগলু হোসেন, ছাদিক আতিক শুভ।   

এই কমিটি দেওয়ার জন্য আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট মহানগর কমিটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা এমপি শাহজাহান খাঁন, যুগ্ম সদস্য সচিব এ.ডি.এম সুলতান আহমদ এবং সদস্য সচিব মুক্তিযোদ্ধা উসমান আলীকে ধন্যবাদ জানান।

এসময় মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সোনার সন্তান মুক্তিযোদ্ধাদের সব সময় প্রধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের জন্য অন্ন, বস্ত্র বাসস্থান, চিকিৎসাসহ সব ধরনের সেবার ব্যবস্থা করেছেন তিনি। প্রধানমন্ত্রীর এসব কার্যক্রমকে আরও শক্তিশালী করবে  সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখা। এই কমিটি মুক্তিযোদ্ধার সন্তানদের আরো জাগ্রত করবে। আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা সব সময় দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট থাকবো। সিলেটর এই অভিভাবকদের সাথে নিয়ে আমরা ভাল কাজে লিপ্ত থাকবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.